আজও সে ছায়া কাটেনি।
আমিও হার মানতে চাইনি।
চেষ্টা করেছিলাম বহুবার।
চেয়েছিলাম পাশাপাশি আবার।
তবে পারিনি,
তাই আর ক্লান্তমনে ডানা ঝাপ্টাইনি।
আজ অন্যতে হলো বিচরণ
তাই হয়তো আমাতে আর নেই মন।
বাইরে আজ খুবই বৃষ্টি
জানালার পাশে আমারও দৃষ্টি।
মেঘ ছুটছে এদিক-ওদিক,
সাথে আমার মনটাও সেদিক!
পাওয়ার ইচ্ছে আজ আর নেই বলে
শেষ ইচ্ছে না থাকলে কি চলে।
তাই আজও করি
তোমার স্মৃতিচারণ।
মন্তব্য (14)