তিতলি সোনা
তিতলি সোনা
লক্ষ্মী সোনা এবার ফিরে যাও।
তিতলি সোনা বায়ুর কণা
আর এসো না
জোরে আমরা অতি দূর্বল
বড় ভাসিয়ো না জলের তোড়ে।
কয়টি বছর আগেই
তারা এসেছিল তেড়েফুঁড়ে
তোমার দাদা দুষ্টু সিডর
কত প্রাণ নিলো কেড়ে।
নার্গিস রেশমি দুষ্টু ভারি
আইলাও কম নয়
তুমি আমার মিষ্টি সোনা
ওদের মতো নও।
মন্তব্য (6)