ইন্দ্রাণী সেনের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত "সকাতরে ঐ কাঁদিছে সকলে" -



গানের কথাঃ

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা কিছু পায় হারায় যায়, না মানে শান্তনা।।
সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে,
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে।
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে,
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।