এটা কোন বিক্ষিপ্ত দিন নয়
উড়ে এসে বসার সময়ও নয়
এটা পরিকল্পিত।

কোথাও কোন রক্তের দাগ নেই
চিহ্নের ছিটেফোঁটা নেই
দোমড়ানো মলাট নেই
বিন্দুমাত্র ওলোটপালট নেই
অপরাগতার চিহ্ন নেই
পরিপাটি সাজানো দেহ।

এটা একটি পরিকল্পিত ভালবাসা হত্যা।