সবাই হও আনিসা নাসরীন · কবিতা · 2016-07-18 · 637 ভিউ তোমাকে আলাদা হতে হবে না তুমি সবাই হও ভিন্ন চমক দেখাতে হবে না তুমি সবাই হও হীরের মাপে মান ভাঙাতে হবে না তুমি সবাই হও চাইনিজ,স্প্যানিশ খাওয়াতে হবে না তুমি সবাই হও। এক চিলতে ছাদের মাঝে তুমি শুধু আমারই হও। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)