কেমন আছিস?
ভালো আছিস তো?
ভালো থাকার কথা ছিল
আমি যে নেই তাই।
কেমন কাটছে সব?
ব্যস্ত দিন ঝামেলাহীন
ঝামেলা যে বিদায় নিয়েছে
আমি যে নেই তাই।
রঙচঙ পানি বুঝি
গলায় নামে খুব
বিব্রত যে হাওয়া হয়েছে
আমি যে নেই তাই।
উড়ছিস বুঝি আকাশ ফেলে
অন্য কিছুর আশায়
ভুল ভুলে স্বাধীন হয়ে
আমি যে নেই তাই।
মন্তব্য (15)