এই শহরটা তোমার মতোন
নিজেকেই ভালবাসতে পারে
নিজেরই অপেক্ষা করতে পারে
আমাকে তার প্রয়োজন নেই।

এই শহরটা তোমার মতোন
কাজেই কাছে ডাকে
বাকী সময় আমি নেই
আমাকে তার প্রয়োজন নেই।

এই শহরটা বড্ড তুমি!