আমার শুধু তুমিই ছিলে আনিসা নাসরীন · কবিতা · 2016-03-28 · 663 ভিউ আমার কোন গল্প ছিল না তুমি ভুল শুনেছ আমার কোন অতীত ছিল না তুমি ভুল শুনেছ আমার অন্য মানুষ ছিল না তুমি ভুল শুনেছ। আমার কিছু আমি ছিলাম তা দেখনি তা বুঝোনি। আমার পুরো তুমি ছিলে তা খুঁজোনি তা পাওনি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)