এলোমেলো ভাবনারা
শরতের হালকা মেঘের মত
পাতলা গড়নের মেয়েটির মত
কাশফুল ঘাসফুল
প্রেয়সীর কানের দুল সম
আমার হৃদয় কঠুরীতে
দুলে ওঠে;
কবিতার পান্ডুলিপি হয়ে
হেমন্তের মাঠে মাঠে
সবুজেরা সোনা হয়ে ওঠে;
এলোমেলো ভাবনা গুলো
মনের আকাশে কবিতার
তারা হয়ে ফোটে ।
মন্তব্য (13)