বহুদিন পরে হাতের মুঠোয়
পেয়েছি যে অভিধান,
তাতে কর্কশ শব্দ আছে
নেই মান-অভিমান।

কোমলমতি সুর নেই তাতে
নেইকো প্রাণের আকুতি,
বজ্রপাতের ধ্বনিতে ভরা
নেই রঙ নেই প্রকৃতি।

ধূলায় ধূসর পাতাটি দেখি
একটুখানি ছেড়া,
বলো; কোন সে মিস্ত্রী
যে দেবে ইহারে জোড়া।

কোন কথা হায়! ইহাতে ছিল
কেউ কী নিয়েছে খোঁজ?
কোন সে ভুলে হারিয়ে চলেছে
জীবন পাতারা রোজ ।।

বীরগঞ্জ, দিনাজপুর। ১৫-০৩-১৫ইং।