প্রেম তৃষ্ণায় তীর্থ যাত্রা
যে জন করিত রোজ,
কেদে কমিয়েছে কত রাতরা
তার হৃদয়ের বোঝ।
হরেক রঙের প্রত্যুষ তার
কেটে গেছে সদা হেসে,
হাঁসি ছিলনা জীবনে যার
থাকনা সে জলে ভেসে।
দু’পায়ে চড়ে উষ্ণ ধরাতে
যত সে পেরিয়েছে পথ,
জীবন তাহার ক্লান্তি হরাতে
ধীরে হয়ে গেছে শ্লথ।
সেই মহাশয় বিদ্যা-জ্ঞানে
রহেনি এতটা পিছু,
পায়নি জেনেও মারেনি প্রানে
রেখেছে যাতনা কিছু।।
মন্তব্য (9)