উড়ে যাক সে অন্য কোথাও
ঘর বাঁধুক অচেনা কোন গাছে,
নতুন ডালে সে বাঁধুক নীড়।
এখানেই আশেপাশে কিংবা একটু দূরে
যেখানে বুড়ো কাকের ডাক পৌঁছেনা।
অথবা অনেক অনেক দূর....
সাইবেরিয়া, যেখানে জন্ম তার।
সে ফিরে যাক তার নষ্ট নীড়ে
চলে যাক, ফিরে না আসুক কখনও।
একটা পথভ্রষ্ট পাখির জন্য
আমার কিসের এত কষ্ট??
মন্তব্য (22)