দুই মাতাল
একদিন এক মাতাল ইলেকট্রিক খুঁটির উপর বসে মাতলামি করছিল। কেউ তাকে নামাতে পারছেনা তখন আরেক মাতাল একটি ভাঙা ব্লেড নিয়ে এসে ইলেকট্রিক খুঁটির গায়ে দাগ কাটছে আর বলছে এই নীচে নেমে আয়, না হলে এই ব্লেড দিয়ে খুঁটি কেটে দেব। এই কথা শুনে উপরের মাতাল নেমে চলে এসে দিল এক দৌড়।
মন্তব্য (3)