এখন চারিদিকে শুধুই
যুদ্ধের দামামা।
শকুনির বিষ নখর এখন
আঁচড়ে কামড়ে খেয়ে চলেছে
সভ‍্যতা। সুস্থ চিন্তা, বিবেকবোধ।
এ উন্মত্ত পৃথিবীতে তাই
শ্বেত কবুতর চাই-ই-চাই।
শাণিত চেতনাদীপ্ত মিছিলে
তাই চল,
পা মেলাই।


রচনাকাল......///০৫/০৩/২০২২