উলুখাগড়া আব্দুর রহমান আনসারী · কবিতা · 2020-10-14 · 496 ভিউ রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আনাজপাতির দাম বাড়ে, অনাহারেই মানুষ মরে। রাজা থাকেন বহাল সুখে, প্রজা জীবন কাটে দুখে। ক্ষমতার ঐ চেয়ারগুলো জীবনের চেয়ে দামী হলো। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)