একবার মাটির দিকে
তাকাও, একবার আকাশে।
আকাশের নীল সীমা
পেরিয়ে শাদা মেঘের ভেলা
কল্পনার রঙিন ডানায়
স্বপ্ন দ‍্যাখায়।

বাস্তবের মাটি, রুক্ষ, শুস্ক।
দু'মুঠো অন্নের জন্য
লড়াই চলে
নীল আকাশেরই নীচে।


রচনাকাল.....২৬/০৯/২০২০