শ্রাবণের অবিরাম অশান্ত বর্ষণে সন্ধ‍্যার কালো চুলে
খেয়ালী আবেগে দুর্মদ মেঘবালিকা যায় পথ ভুলে,
ঝড়ে পড়ে জীর্ণ কুটিরে,
নেচে চলে বাহির দ্বারে
অবিশ্রান্ত বারিধারা মত্ত মানব-মন গান গেয়ে চলে।

রচনাকাল ২২ জুলাই ২০২৬
০৫ শ্রাবণ ১৪৩৩