এ বিশ্বে নির্যাতিত,নিপীড়িত,পরাধিন মানুষের মুক্তি আন্দোলনের ইতিহাসে যে কয়টি নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে উপনিবেশবাদ,সাম্রাজ্যবাদ ও কায়েমি স্বার্থের শৃংখল ছিন্ন করে বিশ্বের যে কজন ব্যক্তি মানবাধিকার প্রতিষ্ঠা করে গেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের অন্যতম।বাংলাদেশ ও বাঙালি জা্তীয়তাবাদের স্রষ্টা তিনি।বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সুহৃদ ও পথনির্দেশক।তার ই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি এক বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে।চরম ত্যাগ,তিতিক্ষা ও লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ একটি স্বাধিন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে।
শেখ মুজিবুর রহমান এমন এক রাজনীতিক যিনি সর্বতো ভাবে দেশপ্রেমিক ছিলেন।প্রত্যহ জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত স্বদেশ ও দেশবাসীর প্রতি আত্মনিবেদন উন্মুখ ও অবিচল এই মানুষ টি বারবার প্রায় মন্ত্রচ্চারণের মত বলেছেন, "আমার দেশের জনসাধারণ কে আমি ভালবাসি,তারাও ভালবাসে আমাকে।" এই বাক্য উচ্চারণের সময় যেন গর্বে স্ফীত হত তাঁর বুক।
তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা।তাঁর ৬ দফা ছিল আমাদের মুক্তির সনদ।তাঁর ৭ মার্চেরে ভাষণ ছিল বাঙালি দের স্বাধীনতার স্বীকৃতি।
কিন্তু বাঙালি তাঁর সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল।হায়েনারা ছোট রাসেল কেও ছাড়েনি।
জাতীর পিতার উদ্দেশ্যে একটা কথাই বলি-
"যতদিন রবে পদ্মা,মেঘনা,গৌরি,যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান...।"
জয় বাংলা...জয় বঙ্গবন্ধু...।
মন্তব্য (5)