পৃথিবীর প্রত্যেকটা কুৎসিত জ়িনিসের অন্তরালে লুকিয়ে থাকে
কিছু অসাধারন সৌন্দর্য্য । চমৎকার এই বসুধাকে আমরা যে
নয়নে দর্শন করি তার মণি'র বর্ণও কালো ।
গোধূলি বেলায় নদীর বুকে এক ঝাক কালো কাকের
ছায়া কি চমৎকারই না দেখা যায় ।
ছোটবেলা থেকে আজ-অবধি যে শ্রেনীকক্ষে পড়ে আসছি
তার ব্ল্যাকবোর্ডের বর্ণও কিন্তু কালো কুচকুচে ।
ভুজঙ্গের দংশনে মৃত্যু হয়, আবার তার বিষ থেকেই তৈ্রি
হয় বিষকে পানি করার ঔষধ ।
বহুদিন ধরে আমি খুজে বেরাচ্ছি এমন সৌন্দর্য্যকে
যা প্রাণের পিপাসা মেটায় ।
কিছু পেয়েছি,কিছু পাইনি আবার
কিছু পেয়েও হারিয়েছি ।