মান অভিমানের দোলনা নিয়ে,
এই যে মোদের টানা টানি,
প্রাণ পাখি যদি না থাকে ঘরে,
তখন তোমরা করবে কি?
ভুলে ভরা মানব জীবন,
আদি হতেই সূচনা যার,
তোমরা যদি না শোধরাও,
হবে কি কোন সুরাহা তার?
নিজের বেলা অন্ধ তুমি,
অন্যের বেলায় সজাগ রও,
নিজের দোষ লুকিয়ে রেখে,
অন্যের দোষে উত্তাপ বাড়াও।
নিজের জন্য ষোল আনাই ,
অন্যের বেলায় করি হিসাব,
নিজের বুঝ বুঝে নিয়ে,
নিরবে করি প্রস্থান।
নিজের নিজের করে তোমরা,
জিকির করো দুনিয়ার পর,
চোখ মুদিলে দুনিয়া আঁধার,
সাঙ্গ হবে জীবন সাধ।।।
-=====================
#রূপনগর_ঢাকা_ ১১/০৬/২০২০।
মন্তব্য (6)