।।। আপন আর পর।।।
।।। আপন আর পর।।।
+++++++++++++++++
জানো কি তুমি মন,
কত শত কষ্ট জ্বালা,দুঃখ বেদনা,
শত সহস্র গ্লানি ভৎসনা, অবজ্ঞা অবহেলা,
সহজেই ধারন করে এ বুকের পাঁজর।
দুর্দিনের জাঁতা কলে
জেনে যাবে অতি সহজে,
কে যে আপন কে যে তোমার পর।
সুদিনের বাতাস যবে,
পালে এসে ধরা দেবে,
চারি পাশে তখন দেখ চোখ বুলিয়ে,
পেয়ে যাবে অনেক তোমার,
আত্নীয় স্বজন বন্ধু বান্ধব
হিতৈষী জন।
তাই তো বলি মন
এ নশ্বর জীবনে চিনে নাও ,
কে বা আপন আর কে বা তোমার পর ।।
+++++++++++++++++++++.
নিরব নির্বাসন।
খুলনা – ১২/০১/২০২০।
মন্তব্য (4)