ভেবেছিলাম পাখি হব,
তোমার আকাশে পারি দেব,
একগুচ্ছ স্বপ্ন আমার , সফল হলোনা.
রংবেরংয়ের মেঘের খেলায় ,
রাঙিয়ে দিয়ে শেষ বেলায়,
বাসায় ফেরার অপেক্ষাটা
পুর্ন হলোনা.
বন্দি আমি. বন্দি খাঁচায়
জীবন এখন শেষ কিনারায়
মন পাখি যে উড়তে চেয়েও
উড়তে পারেনা.
তাইতো এখন বসেই থাকি
আকাশটাকে শুধুই দেখি,
চোখটি ভরে অশ্রুজলে
মন যে মানেনা.