"মজার হাসির কৌতুক-০১"
-নীল আকাশ
এক লোক একটি বাসায় গিয়ে পানি চাইল-
ছোট বাচ্চা : পানি নেই লাচ্ছি আছে,চলবে?
লোকটি : অবশ্যই ,অনেক শুকরিয়া ।
লোকটি পাঁচ গ্লাস লাচ্ছি পর পর খেয়ে বলল তোমাদের বাসায় কেউ লাচ্ছি খায় না?
ছোট বাচ্চা : জি খায়,কিন্তু আজ লাচ্ছিতে টিকটিকি পড়েছে বলে কেউ খায় নি ।
এ কথা শুনে লোকটির হাত থেকে গ্লাস পড়ে ভেঙ্গে গেল ।
ছোট বাচ্চা : কাঁদতে কাঁদতে বলল,আম্মু আম্মু ইনি গ্লাস ভেঙ্গে ফেলেছেন, এখন বিড়াল দুধ কীসে খাবে???
মন্তব্য (3)