জোছনা বিলাপ
নীল সাগর
তুমি কি আর লিখবে না কবিতা ?
তুমি কি ভালবাসবে না কখনও কবিতা ?
বিন্দুতেই তুমি নিশ্চুপ কেন আজ কবিতা ?
যেখানে ভালোবাসা নেই,
সেখানে কবিতা ঘুমন্ত ।
যেখানে প্রেয়সীর চুম্বন নেই,
সেখানে কবিতা স্তব্ধ ।
যেখানে গাঢ় আলিঙ্গন নেই,
সেখানে কবিতারা মৃত ।
হে পৃথিবী,
ঝিম ধরানো সুরে ঝিঁ ঝিঁ পোকারা -
এখনও ডাকে নি,
কামিনী ফুলের সুবাসে মন যে মোর-
এখনও মাতে নি।
কবি, এসো আলিঙ্গন করো আমায়-
প্রগাঢ় ভালবাসায়,
যদি চাও কিছু তাপ খুঁজো -
কোমল ঊষ্ণতায়।
তোমার অপেক্ষায় আমি - যৈবতী জোছনা,
বেদনার সবই লুকিয়ে গভীরে - তুমি বোঝ না ?
অনাদরে ধুলো জমা ডায়েরীর পাতা-
আজ এই তিথিতে-নীল,
লিখবে কি কোন কবিতা ???
২৯.০৬.১৮
মন্তব্য (6)