হারিয়ে গেছে জীবন থেকে অনেক আশ্রু মালা
কতো নদী সাগর।
নিভে গেছে নানান রঙের প্রদীপ জ্বলে না আর
কোন স্থানে জলের কোনে।
অনেক কিছু লোকিয়েছি বর্ষার ভর দুপরে
নির্জনতার গহীন বনে।
স্বপ্ন ছিল বিশাল চলে গেছে অদূর আকাশে
নীলাভ মেঘের আড়ালে।
বুকের মধ্যে ভালোবাসা ছিল অধীর ভরা
হারিয়েছি বহুকাল আগে।
আমার মধ্য থেকে অনেক কিছু হারিয়ে গেছে
আমি তা বুঝতে পারি না।
সমুদ্রের কালো স্রোতে গোপনে কবর দিয়েছি
অতল নিম্ন স্তরে।
খুঁজে পাওয়া যাবে না সেই খান থেকে...
মন্তব্য (5)