আমি চাইনা ফিরে সুবেদারের
টাকায় আট মন চাল ।
আমি চাইনা ফিরে লর্ডের আমল
নবাবের ইন্তেকাল ।
আমি চাইনা আমল পাকিস্তানের
শোষণ নির্যাতন ,
আমি চাইনা আমার দেশে আসুক
শৈরাচারের শাষণ ।
আমি চাইনা আর গৃহ যুদ্ধ
দ্বন্দ দেশবাসির
আমি চাইনা বলুক মায়ের চেয়ে
দরদ বেশি মাসির ।
আমি চাইনা এমন রাজনীতি যা
তোষামোদ ছাড়া অচল,
আমি চাইনা আমার জনতার চোখে
আবার আসুক জল ।
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
সাপুড়ের বীণে নাচে
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
মূর্খের মত বাঁচে ।
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
হাজার ভয়ে ভীত
আমি চাইনা রাষ্ট্র দুর্নীতি যেথা
ফুলে ফেঁপে স্ফিত ।
আমি চাইসে রাষ্ট্র বীর বাঙালীর,
বায়ান্ন একাত্তরের ।
আমি চাইসে রাষ্ট্র স্বপ্ন ছিল যা
ভাষানী ফজলুলের ।
আমি চাইসে রাষ্ট্র মানুষ যেথা
সচেতন নাগরিক ,
আমি চাইসে রাষ্ট্র জনগন যেথা
দুর্নীতিকে বলে ধিক ।