চুরি যাওয়া বিশ্বাস মোঃ নাজমুল হাসান · কবিতা · 2016-04-02 · 1212 ভিউ পাখিদের কলতানে মুখর এ বিকালে, স্মৃতিগুলো বড়ো বেশি মনে পড়ে। সময়ের বাকা পথে হারানো অতীত, নিয়ে গেছে চুরি করে বিশ্বাস। হাজারো নিষ্পাপ মুখ কোমল হৃদয়, আজ বড়ো প্রতারক মনে হয়। অনুভবে অনুরিত যতো সুর হৃদয়ে, ক্ষণে ক্ষণে যেন রং পাল্টায়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)