হৃদয়ের বাতায়ন দাও খুলে,
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও,
জগত জীবন প্রেম ভরে।
হৃদয়ের বাতায়নে পেতে আসন,
আলাপ কর দীর্ঘক্ষণ।
আমি শোনব, শোনাব তোমাকে
প্রেমগাথা সারাক্ষণ।
হৃদয়ের বাতায়ন মুক্ত করে দাও।
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও।
সন্ধ্যা পোহাক, রাত্রি যাক তোমাকে দেখে,
চোখে চোখ রেখে, আজই চোখে চোখ রেখে।
ঝি ঝি দিবে তান, উঠবে সুর ভালোবাসার গানে,
কন্ঠে কন্ঠ মিলিয়ে তুমি গাবে গান, আপন বাতায়নে।
হৃদয়ের বাতায়ন দাও খুলে,
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও
পুনরায় জগত জীবন প্রেম ভরে।
মন্তব্য (14)