ঠিক কখন শুরু
আজ আর মনে নেই
হঁাটতে হাঁটতে বহুদুর চলে এসেছি...!
ঠিক কখন শেষ
তাও জানা নেই
তবুও হেঁটে চলি বিরামহীন ...!
জ্বালাহীন হৃদয়ে অবশিষ্ট মায়া
প্রেম খোয়া গেছে পথে
দুজনের পথ,এখন একা হেঁটে চলি
পথের পর পথ, সব যেন ধাঁধা !
এ পথ - ও পথ ঘুরে ফিরি
সব পথ শুরু আর শেষ দিয়ে বাঁধা।
মন্তব্য (7)