আজ দেখা হবে বন্ধু তোমার সাথে,
দুটি হাত রাখবো তোমার হাতে;
যদি পাই মনের অধিক মিল,
হিয়াতে বাজবে মধুর বীন।

যদি তুমি মুচকি হেসে  যাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;

যদি তুমি স্পর্শ কর মোরে,
নিজেকে রাখবো কেম্নে ধরে ?
তোমার ওই স্পরশ স্বাদের ঋণ,
আমাকে করবে হ্রিদয়হীন ।

যদি তুমি বারেক ফিরে চাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন;

যদি তুমি জড়িয়ে নাও গো বুকে,
আজীবন রাখবো তোমায় সুখে;
কথা দাও করবে না প্রেমহীন,
এ জীবন তোমার দেহে লীন।

যদি তুমি ভালবাসা দাও,
তবে মন নাচবে তা-ধিন-ধিন।।