ধিন তাক ধিন তাক নাচেরে
বৃষ্টির নুপুর বাজেরে,
অঝোর ধারায় ঝরে
বৃষ্টির মুক্তো পড়ে,
ছোট ছোট পায়ে
খুকি মনি নাচে,
গেয়ে উঠে গান
সাথে মন প্রান,
গাছের সারি চুপচাপ
ভিজে জুবুথুবু,
ছেলের দল পুষকুনিতে
খাচ্ছে হাবুডুবু।
খোকন সোনা চুপচাপ
বৃষ্টি দেখে.. আর
কবিতার ছন্দ মিলায়
আপন মনে।
মন্তব্য (4)