শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি চিত্‍কার করে বলেছিলাম,
স্রষ্টার দোহাই তোদের মারিস না আমায়।
না!ওরা শোনে নি।
ওরা জবাই করেছে আমায়।

শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।
আমি চিত্‍কার বলেছিলাম,আমিও বাচঁতে চাই তোদেরই মত।
না!ওরা শোনেনি।
আমার জল মাখা চোখ ওরা দেখেনি।

শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে ওরা কেটেছিল আমাকে।
আমি হাহাকার করে বলেছিলাম,
আমার মাকে তোরা নিসন্তান করিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার আকুতি শুনেনি।

শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটে ছিল ওরা আমাকে।
আমি আর্তনাদ করে বলেছিলাম,
আমার ন্যায়কে তোরা কেড়ে নিস নে।
না!ওরা শোনে নি।
ওরা আমার ক্রন্দন দেখেনি।

শুরু হবে মানুষ কাটার খেলা।
সেই ঘরে যে ঘরে কেটেছিল ওরা আমাকে।