একটি ফুল,
বাগান থেকে তুলে এনে খোঁপায় গুঁজি যদি,
পদ্মরাঙা অধর ছূঁয়ে,
নীল নয়নের অতল তলে স্বপন খুঁজি যদি,
বুকের কারায় বন্দী করে,
পরশ-মাতাল আবেগ ভরে,
সুখের শান্ত সিন্ধুজলে হৃদয় ভাসাই যদি,
নীল নয়নের এক ইশারায়,
ভরবে কি গো জোয়ার ধারায়,
খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদী?