ওগো নিশুতি চন্দ্রবালা
মোর অন্তর বন্দনা লহ
যেন কেহ শুনিতে না পায়
আলো কিবা বায়
কানে কানে একবার
শুধু ভালবাসি কহ।


অলি দোল খায় চুপি চুপি
কাননে কুসুম-শতদলে
ভরা জােছনা অভিসারে মাতে
ধরা হতে নভোতলে
অভিমানী হিয়া কাঁদিছে রহিয়া
সহিতে পারেনা এ বিরহ,
শুধু একবার ভালবাসি কহ।

যখন একাকী প্রহর যায় কেটে
জানালার পাশে বসি,
স্মরন সাঁয়রে তব তরী ভাসে
ডুবে নিশিথিনী শশী।
প্রভাত কিরণে তোমা খূঁজি গােপনে
স্বপন যাতনায় অসহ,
শুধু একবার ভালবাসি কহ।

(প্রেম-কথা)