কেন কিছু ভুল কর্ম জীবনে আসে
তার - ই স্রোতে বর্তমান গ্লানিময়ে ভাসে!
ভবিষ্যৎও ক্ষণে ক্ষণে প্রভাবিত ত্রাসে
সবই সয়ে যাই শুধু কল্যাণের আশে।
এই হল জীবন আর
জীবনের গল্প,
লাভ - লসে ব্যয় ভার
সময় জ্ঞান অল্প।
কান্না হাসির মিলনমেলায়
কান্নার ই যে জয় ;
কে আছে যে রুখবে সময়
ভবিতব্যের ভয়।
## এমএসবি নাজনীন লাকী ##
## ৩১ ডিসেম্বর ২০১৪ ##
## ত্রিশাল, ময়মনসিংহ##
মন্তব্য (14)