কত আর বয়স তোমার
চঞ্চল তুমি জিহাদ!
খেলতে গিয়ে পড়লে তুমি
ওয়াসার পাম্পের পাইপ।
সাড়ে তিনে এত যন্ত্রণা
সইছো কেমনে -
জানে শুধু আল্লাহ্ পাক!
ছয়শ ফুট নিচে আছো
বিধাতার মিরাকলে-
চাই পাও তুমি ন্যায় ইনসাফ।
তোমায় উদ্ধারে ব্যস্ত সবাই
দেহ মনে খাটছে আজ!
আল্লাহ্ তুমি অনুগ্রহ কর
জিহাদ কে ফিরাও আমাদের মাঝ।
চাইছি প্রভু হৃদয় থেকে
মাসুম শিশুর উদ্ধার সফল হোক ;
তুমি বিনে কে বুঝবে প্রভু -
করছি দোয়া এত লোক।
:: হে আল্লাহ্! জিহাদ কে তুমি জীবিত উদ্ধার করাও ::
::আমিন! আমিন!! আমিন!! ::
::এমএসবি নাজনীন লাকী ::
:: ২৭ ডিসেম্বর ২০১৪ :::
মন্তব্য (6)