মোঃ মোস্তাফিজুর রহমান

এক দৃস্টিতে তাকিয়ে আছি ফুটন্ত ধানের শীষে
সে যেন কিছু বলতে চায় আমাকে ,
কিন্তু?
তার আমাদের মত মত প্রকাশের ভাষা না থাকায়
পারছে না আমাকে বোঝাতে ।
আমি আমার চিন্তার সাথে মিলিয়ে দেখছি
কি অবাক কাণ্ড!
সব দেখি আমার চিন্তার সাথে মিলে যাচ্ছে ,
তার আবেগ , তার বেগ বুঝতে পারছি আমি ।
আমরা সবাই আছি এক সাথে কত কাছাকাছি ,
কিন্তু এমন ভাবে হারিয়ে যাবো ,
দেখা নাও হতে পারে কারো সাথে কোন দিন ।
আমাদের মাঝে অনেকেও হয়ত হারাবে আবার
ধান গাছ হয়ার যোগ্যতা !!
কেউ বা নিজের জীবন বিলিয়ে দিয়ে
শক্তি দিবে মানুষকে , প্রানীকে
হয়তো অনেককে পাতান হয়ে পুড়তে হবে আগুনে !
ধান গুলো আরো বললো আমায় ,
চিন্তা করে দেখেছো ?
আমরা কত কষ্ট করে , ঝড় বৃষ্টি সহ্য করে
কারো কোন ক্ষতি না করে , মানুষের প্রিয় খাবার হয়ে
যাচ্ছি চলে তার পেটে ।
একটি ধান তার নিজ জীবন বিসর্জন দিয়ে ,
মানবতার খেদমত করে !
আমরা সকল সৃস্টির সেরা হয়ে
কেন পাড়বোনা আসহায় মানুষের ,
পাশে সহানুভুতির ভাত বাড়িয়ে মানুষের সেবা করতে ...