অঞ্জনা আমায় দিলে শুধু লাঞ্ছনা
আমাকে নিয়ে তুমি করো শুধু গুঞ্জনা।
আসে মুখে যা তাই বলে দিলে বঞ্চনা
আমায় ভালো না বেসে তুমি দিলে ছলনা।
দিলে আমায় দূর থেকে বেদনা
ভালো তো বাসলে না কাছে এসে।
নিয়ে তো আমায় কিছু ভাবলে না
ভালো আছো দূরে আছো এইতো মন্ত্রণা।
দাও আমায় আছে যত যন্ত্রণা
বলবনা তোমাকে কিছু।
সুখ আছে কোথায় আমি বুঝি না
জীবন দুঃখের সে কথা ভাবি না।
আছে ছবি মনের মাঝে আলপনা
পেলামনা না তোমায় শত দোষে।
কত যে না পাওয়ার যন্ত্রণা
তোমাকে আর ভালবাসবো না।