একুশ মানে-
শহীদদের তাজা রক্তের খুন,
রঞ্জিত রাজ পথ।
একুশ মানে মাতৃ ভাষাকে
রাষ্ট্র ভাষা করার শপথ।
একুশ মানে-
লাল - সবুজের পতাকা রক্ত বিধূর।
একুশ মানে শীমূল পলাশের রক্তিম রং,
লাল - পতাকার সিথীর সিঁদুর।
একুশ মানে-
পূর্বাকাশে উদিত
রক্তিম সূর্য।
একুশ মানে বীর মুক্তিযোদ্ধাদের
স্বাধীনতার পূর্বাভাষ।
একুশ মানে-
বাংলা মায়ের লাল আঁচল,
বিধবা বোনের কপালের লাল টিপ।
একুশ মানে ভাষা শহীদ রফিক,শফিউর
প্রজ্জলিত আম্লান দ্বীপ।
একুশ মানে-
বাংলার মাতৃভাষা ইতিহাসের দিন।
জন্মে জন্মে বইব মোরা
একুশের’ই ঋণ।
মন্তব্য (23)