অসহায় দরিদ্র মানুষগুলো পায় না খাবার
সৃষ্টির শ্রেষ্ঠ মানব কূলে,
পায় না আদর কখনো তারা কেউ,
ওই মানুষ গুলোর বুকের ভেতর
বয় যে উতাপ্ত মহা সাগরের ঢেউ।

যেই অসহায় দরিদ্র মানুষগুলো পথের পাশে
অগণিত রাত্রি বেলায় ঘুমিয়ে কেবল থাকে।
যেই অসহায় দরিদ্র মানুষগুলো কাঁদে কেবল
ক্ষুধার জালায় কেউ তাদের না ডাকে।

সেই অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে গিয়ে
ডেকে আনব কাছে বাসবো ভালো,
পরিয়ে তাদের কাপড় চোপড় আরো সুখের তাজ।

আমার প্রিয় নবীর শিক্ষা এমন
পৃথিবীর বুকে দেয় ছড়িয়ে আলো,
নবীর হাদিস সেই কথা কয়
সরিয়ে আঁধার কালো।