এই ছড়াটি হাসি খুশি
সেই মেয়েটির নামে,
মুক্ত হাওয়ায় উড়িয়ে দিলাম
একটি হলুদ খামে!

সেই মেয়েটির ঠোঁটের কোনে
থাকতো ঝুলে হাসি.
ঠোঁটের ফাকে দিতো উঁকি
মুক্তা রাশি রাশি!

আকাশ বুকের নীলটুকু সব
দেখি তারই চোখে,
অচিন মায়ার ছোঁয়া দেখি
তারই সারা মুখে।

প্রবাসী সেই মিষ্টি মেয়ের
নামটা তুষাতুলি,
মহা আনন্দে যাচ্ছে কেটে
তারাই দিনগুলি!