এই নিশিতে মুনিরুল্লাহ রাইয়ান · কবিতা · 2014-04-20 · 1289 ভিউ আকাশের চাঁদ-তারা শুইয়ে আছে পানিতে, দোলে ওঠে এই মন কার হাতছানিতে? হাঁটাহাঁটি করে চাঁদ ঢেউ জাগে তিতাসে, নড়ে ওঠে কাশবন, বাঁশঝাড় কি হাসে? জোনাকিরা ছোটাছুটি করে এই নিশিতে, মাথা তুলে ঘাসফুল জোছনার হাসিতে! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)