ভর দুপুরে মুনিরুল্লাহ রাইয়ান · কবিতা · 2014-04-08 · 1116 ভিউ ভর দুপুরে রোদের খেলা সবুজ লতা-পাতায়, ঘাসফড়িংয়ের নাচানাচি দেখি ঘাসের মাথায়। আম বাগানে মৌমাছিদের জমছে নতুন খেলা, মেঘ পরীরা হাতি সাজে কখনো বা ভেলা! মাঠের কোণে গাছের ছায়ায় রাখাল বাজায় বাশি, ঘামে ভেজা তাদের মুখে অচিন মায়ার হাসি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)