চাঁদ হাসে মন খোলে
হাসে তারার দল..
স্নিগ্ধ আলোয়
পৃথিবীটা
করছে যে ঝলমল!

জোছনারা দল বেঁধে
নামে মাটিতে.
খেলা করে ঘাসেমোড়া
সবুজ পাটিতে!!

গভীর রাতে চুপটি করে
দেখতে পারো তুমি.
আকাশ বুকে তারার
মেলা
জোছনা মাখা ভূমি!