স্বপ্ন দেশে বসতবাড়ি
স্বপ্ন দেশে বিচরণ,
কত্ত ভালো স্বপ্নপরী
ভালো তাদের আচরন।
চোখ জুড়ানো স্বপ্ন দেখে
মনটা হলো মুগ্ধ,
নেই সেখানে দুঃখ বিষাদ
নেই লড়াই ও যুদ্ধ!
স্বপ্নেরা সব মিলেমিশে
থাকে একই সাথে,
স্বপ্ন দেশে যেতে পারো
দিনে কিংবা রাতে!
মায়ার জালে বন্দী করে
রাখবে নরম বুকে,
সূখ-পাখীরা চুমু খাবে
তোমার চোখে মুখে!
যাবে বন্ধু যাবে তুমি
স্বপ্ন দেশে যাবে,
স্বপ্ন দেশে নতুন রূপে
আমায় খোঁজে পাবে!
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।