মনের রূদ্ধদ্বার
খুলে দাও। রহমতের
স্নিগ্ধতা ছুঁয়ে যাক
তোমার হৃদয়ে!
সব কালি মুছে যাক
শিশির ফোঁটায়।
পাখির নরোম পালকে
উড়ে উড়ে এসো
জান্নাতি ফোয়ারায়-
মেতে উঠি পবিত্র
অবগাহনে!
দিনরাত
ভালবাসা হোক
আল্লাহর জন্যে,
যিনি পরম মমতায়
সৃষ্টি করেছেন।