একটি সবুজ পাখি
একটি সবুজ পাখি সে দিন
দেখি গাছের শাঁখে,
কুইক কুইক মিষ্টি সুরে
কারে যেন ডাকে!
গাছের ফাঁকে ঘুরে ঘুরে
খোঁজে ফিরে কিছু,
মুগ্ধ হয়ে আমি তখন
ছুটি পাখির পিছু!
আমায় দেখে সবুজ পাখি
এমন ভয় যে পেলো,
লেজটি নেড়ে পাখা মেলে
শুন্যে উড়ে গেলো!
মন্তব্য (4)