শেকসপিয় রীতিতে লেখা একটি সনেট।
-মনিরুজ্জামান শুভ্র
হিয়ার গভীরে দুঃখের নীল বন্দরে
নোঙ্গর করে আছে কাল মেঘের ভেলা।
সমুদ্রের গর্জন শোনা যায় অন্তরে,
নির্লিপ্ত ঝড়ে নিষ্কলুষ অশ্রুর খেলা।
মন বাতি ঘরের আলো নিষ্প্রভ প্রায়
দিক হারা জাহাজের পাল ছিঁড়ে যায়।
ছেঁড়া পাল নিয়ে তার বেলা যে ফুরায়,
বেলা শেষে এসে সে আলোর দিশা পায়।
ঝিঁঝিঁ ডাকা রাতে আমি খুঁজে মরি তারে
সে আছে কোথায় কোন দূর অজানাতে ।
বেলা শেষে সেই আলোর দিশার তরে
কি করে যাব আমি স্রোতের বিপরীতে ।
শত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে
তোমার আলোর সাথে গেলাম যে মিশে ।
১৭/০৫/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য (8)