তেলের সাথে জল মিশে না,
তুমি আমার তাই হলে না।
সুখে আমার কাটে না তো-
একটি রাত্রীও।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।
.
এক গাছের ফল কখনো,
লাগেনা আরেক গাছে।
ভূল করেছি ভালোবাসা-
চেয়ে তোমার কাছে।
.
আমার ভূলে আমি জ্বলি,
আমার পথে আমি চলি।
চলার পথে পেলাম না তো-
একটি যাত্রীও।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।
.
আসমানের চাঁদ কখনো,
নামেনা মাটির বুকে।
আজ বুঝেছি ভালোবেসে-
কান্দে কেন লোকে।
.
চাঁদের যায়গায় চাঁদ থাকে,
মিছেই মানুষ চায় তাকে।
তুমি হলে দূর আসমানের-
চাঁদের গত্রীয়।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।