ওরেও পৃথিবীর মানুষ শুনহ সবাই
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই।
যতই করো বাহাদুরি ভাবো শক্তি মান
আল্লাহ ছাড়া আর কেহই নয় মহান।
কুফর শিরক ছেড়ে সবাই হও তাওহীদবাদী
সঠিক পথেই রও হইও না অন্য মতবাদী।
আল্লাহর দেয়া বিধান পড় আল কুরআন
এতেই আছে পৃথিবীর সব সমস্যার সমাধান।
উভয় থেকে রেহাই পেতে হও গো মুসলমান
উচ্চরবে বলতে থাক আল্লাহ মহান আল্লাহ মহান।
মন্তব্য (12)